Our Story · আমাদের পরিচয়

আমাদের সম্পর্কে

সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।

Who We Are

আমাদের গল্প

স্বপ্নপূরণ (Shwapnopuron)

 স্বপ্নপূরণ অর্গানাইজেশন সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটি সংক্ষেপে 'স্বপ্নপূরণ অর্গানাইজেশন' বা ইংরেজিতে 'Shwapnopuron Organization' নামে পরিচিত। সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর সমাজ গঠনের ব্রত নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। আমাদের মূল স্লোগান হলো— "For The People, By The People."

আমাদের ইতিহাস

 স্বপ্নপূরণ অর্গানাইজেশন ৩০ এপ্রিল, ২০২১ ইং তারিখে পঞ্চগড় জেলায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি পঞ্চগড় জেলাসহ বিভিন্ন স্থানে আর্তমানবতার সেবা, শিক্ষা উন্নয়ন এবং সমাজ সচেতনতামূলক কাজ করে আসছে।

স্বপ্নপূরণ টিম

সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে।

Mission & Vision

লক্ষ্য ও ভিশন

আমাদের মিশন

স্বপ্নপূরণ অর্গানাইজেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন। আমাদের লক্ষ্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা, আত্মহত্যা প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, নারী, শিশু, তৃতীয় লিঙ্গ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক সেবার মাধ্যমে একটি দায়িত্বশীল, দক্ষ ও ইতিবাচক প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।


Shwapnopuron Organisation is a non-political, volunteer-driven, and non-sectarian social organization committed to empowering communities through education, skill development, leadership, technology, entrepreneurship, health awareness, suicide prevention, environmental sustainability, and humanitarian services. Through training, workshops, seminars, awareness campaigns, and community engagement, we strive to develop a responsible, skilled, and socially conscious generation capable of building a better future.

আমাদের ভিশন

একটি মানবিক, দক্ষ, সচেতন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ—বিশেষ করে তরুণ সমাজ—শিক্ষা, দক্ষতা, নেতৃত্ব, স্বেচ্ছাসেবা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে নিজের সম্ভাবনাকে বিকশিত করে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে।


To build a compassionate, skilled, and inclusive Bangladesh where every individual—especially young people—is empowered through education, leadership, volunteerism, and innovation to create lasting positive social change.

Core Focus Areas

আমাদের প্রধান উদ্দেশ্যসমূহ

স্বপ্নপূরণ অর্গানাইজেশনের লক্ষ্য একটি দক্ষ, মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠন নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ নিয়ে কাজ করে—


  1. স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
  2. তরুণ সমাজকে সংগঠিত করে নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে কাজ করা।
  3. শিক্ষা উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার প্রসারে ভূমিকা রাখা।
  4. শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও প্রতিযোগিতামূলক কার্যক্রম আয়োজন করা।
  5. প্রযুক্তি, ক্যারিয়ার পরিকল্পনা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে দিকনির্দেশনা প্রদান।
  6. স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
  7. আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ গ্রহণ।
  8. সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
  9. নারী, শিশু ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) অধিকার, ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করা।
  10. এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, সুরক্ষা ও কল্যাণে সহায়তা প্রদান।
  11. পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করা।
  12. মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিংসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা।
  13. মুক্তিযুদ্ধের চেতনা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ ও সহযোগিতা প্রদান।
  14. গুণীজন, সমাজসেবক ও কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদান এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।
  15. দেশব্যাপী দক্ষ, আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা।
  16. সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা।
  17. মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা।
  18. একটি সুন্দর, নিরাপদ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করা।
Founders

প্রতিষ্ঠাতাদের বার্তা

মোঃ মখলেছার রহমান

মোঃ মখলেছার রহমান

প্রতিষ্ঠাতা

“স্বপ্নপূরণ অর্গানাইজেশন কেবল একটি সংগঠন নয়; এটি একটি স্বপ্ন, একটি অঙ্গীকার এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রা...”

মোঃ কামাল হোসেন

মোঃ কামাল হোসেন

প্রতিষ্ঠাতা

“একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ার মূল শক্তি তরুণ সমাজ। সেই বিশ্বাসকে বুকে ধারণ করেই স্বপ্নপূরণ অর্গানাইজেশনের পথ...”

আব্দুর রহমান রিফাত

আব্দুর রহমান রিফাত

প্রতিষ্ঠাতা

“স্বপ্ন তখনই বাস্তবে রূপ নেয়, যখন তার সাথে যুক্ত হয় সাহস, পরিশ্রম ও মানবিকতার ছোঁয়া। সেই বিশ্বাস থেকেই স্বপ্...”

Founding Members

প্রতিষ্ঠাকালীন সদস্য

যাঁদের হাত ধরে স্বপ্নপূরণ অর্গানাইজেশনের পথচলা শুরু।

মোছাঃ সায়েদা আক্তার সাম্মী

মোছাঃ সায়েদা আক্তার সাম্মী

প্রতিষ্ঠাকালীন সদস্য

আসাদুজ্জামান আসাদ

আসাদুজ্জামান আসাদ

প্রতিষ্ঠাকালীন সদস্য

মোঃ রকি ইসলাম

মোঃ রকি ইসলাম

প্রতিষ্ঠাকালীন সদস্য

মোঃ রেজওয়ানুল হক রেজা

মোঃ রেজওয়ানুল হক রেজা

প্রতিষ্ঠাকালীন সদস্য

আবু হেনা মোস্তফা কামাল আবির

আবু হেনা মোস্তফা কামাল আবির

প্রতিষ্ঠাকালীন সদস্য

মোঃ আসাদ অংকন

মোঃ আসাদ অংকন

প্রতিষ্ঠাকালীন সদস্য

মোঃ রেজওয়ানুল হক রাজু

মোঃ রেজওয়ানুল হক রাজু

প্রতিষ্ঠাকালীন সদস্য

Leadership

আমাদের নেতৃত্ব

যে নিবেদিতপ্রাণ মানুষগুলো আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে

মোঃ রশিদুল ইসলাম

মোঃ রশিদুল ইসলাম

উপদেষ্ঠা

জুনায়েদ হোসেন আজাদ

জুনায়েদ হোসেন আজাদ

উপদেষ্ঠা

হাসানুর আলম রানা

হাসানুর আলম রানা

উপদেষ্ঠা

ইব্রাহিম খলিল

ইব্রাহিম খলিল

উপদেষ্ঠা

এ. এম. গোলামুম মুশফিক আদিব

এ. এম. গোলামুম মুশফিক আদিব

উপদেষ্ঠা

ফরহাদ হোসেন সেতু

ফরহাদ হোসেন সেতু

উপদেষ্ঠা

মোঃ মাহমুদ হাসান

মোঃ মাহমুদ হাসান

সভাপতি

রেজওয়ানুল হক রাজু

রেজওয়ানুল হক রাজু

সিনিয়র সহ-সভাপতি

Constitution

সংগঠনের গঠনতন্ত্র

বিসমিল্লাহির রহমানির রহিমস্বপ্নপূরণ অর্গানাইজেশনFor The People, By The Peopleকেন্দ্রীয় কার্যালয়ঃ ইসলামবাগ, পঞ্চগড় · স্থাপিতঃ ৩০ এপ্রিল, ২০২১স্মারক নং: রফ — ২০২১তারিখ:...

আমাদের সাথে যুক্ত হোন

আপনার সময়, মেধা কিংবা সহযোগিতা—যেকোনোভাবেই স্বপ্নপূরণের যাত্রায় অংশীদার হতে পারেন।